Breaking News
Home / TRENDING / অবশেষে চলতি বছরের মুক্তি পেতে চলেছে ‘শকুন্তলম’

অবশেষে চলতি বছরের মুক্তি পেতে চলেছে ‘শকুন্তলম’

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেস্ক-

চলতি বছরের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘শকুন্তলম’। একাধিক বার মুক্তি পিছোনোর পর অবশেষে চূড়ান্ত হয়েছে ছবি মুক্তির তারিখ। মঙ্গলবার মুক্তির তারিখ ঘোষণার পরে বুধবার থেকেই ছবির প্রচারে নেমে পড়লেন দক্ষিণী তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। খালি পায়ে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তিনি।

গত বছর নভেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ছিল ‘শকুন্তলম’ ছবির। ১৪ নভেম্বর মুক্তির তারিখ নির্ধারিত হলেও পরে তা পিছিয়ে যায়। তার পর ঘোষণা করা হয়, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘শকুন্তলম’। সেই তারিখও পিছিয়ে যায়। অবশেষে আগামী ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে গুণশেখর পরিচালিত এই ছবি। মঙ্গলবার টুইটারে এই খবর ঘোষণা করা হয় প্রযোজনা সংস্থার তরফে।

https://twitter.com/Samanthaprabhu2/status/1635530410108043264?t=hDzqE5wzvSsBX8ljm_umqQ&s=08

সেই দিনই বিশেষ স্ক্রিনিংও রাখা হয়েছিল ছবির। টুইটারে সামান্থা লেখেন ‘‘আমি শেষ পর্যন্ত গোটা ছবিটা দেখলাম’’। তার এক দিন পরেই ছবির প্রচারে নেমে পড়লেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন অভিনেতা দেব মোহনও। হায়দরাবাদের পেদাম্মা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন সামান্থা। খালি পায়ে হেঁটে মন্দিরে পুজো দিতে যান তারকা অভিনেত্রী। সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করেন দেব মোহন।

https://www.instagram.com/reel/CpznVQbosji/?igshid=YmMyMTA2M2Y=

দক্ষিণী তারকা পরিচালক গুণশেখরের এই ছবিতে ৩০ কেজি ওজনের একটি শাড়ি পরে শুটিং করেছিলেন সামান্থা। তা-ও এক দিন বা দু’দিন নয়, এক সপ্তাহ ধরে চলেছিল সেই দৃশ্যের শুটিং। এই ছবিতেই সেলুলয়েডে হাতেখড়ি দক্ষিণী তারকা অল্লু অর্জুনের ৯ বছরের মেয়ে অল্লু অরহার। দুষ্মন্ত ও শকুন্তলার ছেলে ভরতের চরিত্রে দেখা যাবে খুদে অরহাকে। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি— মোট ৫টি ভাষায় মুক্তি পেতে চলেছে গুণশেখর পরিচালিত এই ছবি।

কবি কালিদাসের নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি হয়েছে ‘শকুন্তলম’ ছবি। ছবিতে মুখ্য চরিত্রে সামান্থা, মহারাজা দুষ্মন্তের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা দেব মোহন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমী প্রমুখ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *