নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্বপ্নে আরও একটি মণি জুড়তে চলেছে। চেন্নাইয়ের ডেফএক্সপোয় হিন্দুস্তান এরোনটিকাল লিমিটেড (হ্যাল) ও মাহিন্দ্রা ডিফেন্সএর সঙ্গে পার্টনারশিপের ঘোষণা করল বোয়িং। এই দুই কোম্পানীর সঙ্গে ভারতেই এফএ ১৮ সুপার হর্নেট যুদ্ধ বিমান বানাবে বোয়িং। হ্যাল একমাত্র ভারতীয় সংস্থা যা যুদ্ধ বিমান তৈরি করে থাকে। ঈর মাহিন্দ্রা ভারতে অসামরিক বিমান প্রস্তুতকারক সংস্থা । বোয়িংয়ের সঙ্গে জোট বেঁধে খুশী দুই সংস্থার কর্তারা। প্রসঙ্গত, এফএ১৮ সুপার হর্নেট একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান যা সাধারনত নৌ সেনার যুদ্ধ জাহাজে থাকে। এই বিমানটির অত্যাধুনিক ককপিট, ইন্ফ্রারে সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম, আধুনিক নেটএয়ার্কিং, দূরের শত্রুপক্ষকে চিনে আকইরমণ করার ক্ষমতার জন্য সবদেশেই সেনার কাছে এর চাহিদা রয়েছে ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news