নিজস্ব সংবাদদাতা:
বামেদের ডাকা শিকি বনধে এক আনার প্রভাব পড়ল না রাজ্য জুড়ে।
৬ ঘন্টার এই শিকি বনধ কার্যত উপেক্ষা করল সাধারন মানুষ।
এদিন সকাল থেকেই রাস্তাঘাট ছিল স্বাভাবিক। অন্যান্য দিনের মতো বাস, অটো, ট্যাক্সির দেখা মিলেছে রাস্তায় । উ: ২৪ পরগনার চাঁপাডালি মোড়ে ১৫ মিনিটের জন্য রাস্তা অবরোধ করে বামেরা। হাওড়ার দাসনগরে বিক্ষিপ্ত কয়েকটি ঝামেলা ছাড়া এক কথায় বনধ ছিল শান্তিপূর্ণ।
এদিকে শিকি বনধ সামলাতে প্রশাসনের বন্দোবস্ত রয়েছে ষোলোআনা। শহরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক রয়েছে প্রশাসন। ২৫০০ পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে রাস্তায় । কলকাতায় ৩৫৭টি পুলিশ পিকেট করা হয়েছে। অর মধ্যে ১৫টি বাস ডিপোয় এবং ১৩টি ট্রাম ডিপোয় পুলিশ পিকেট রয়েছে । ৪২টি অফিস চত্ত্বরে পুলিশ পিকেট রয়েছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মেট্রো স্টেশনগুলিতেও। প্রতি
পুলিশ স্টেশনে রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে । প্রতি ডিভিশনে ১৮টি মোবাইল ইউনিট রয়েছে ।
২৫টি এইচআরএফএস রয়েছে । রাস্তার মোড়ে মোড়ে ১৫টি অ্যাম্ব্যুলেন্স দাঁড় করানো রয়েছে । এদিকে বৃহস্পতিবারই রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছেন মুখ্যমন্ত্রী ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news