নীল বণিক:
রাজ্য বিজেপি অমিত শাহের কাছে যে রিপোর্ট পাঠিয়েছে সেখানে ‘সন্ত্রাসের’ প্রধান ভিলেন হিসেবে অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ করা হয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সব থেকে বেশি ‘সন্ত্রাস’ হয়েছে অনুব্রত মণ্ডলের জেলায়। আর এই জেলাতেই কেষ্টর অনুগামীদের হাতে বিজেপি কর্মীরা বেশি হেনস্থা হয়েছে বলে রাজ্য বিজেপির পক্ষ থেকে দিল্লিকে জানান হয়েছে। এই জেলায়, জেলা পরিষদের আসনে শাসকের ‘সন্ত্রাসের’ কারনে জেলা পরিষদে কোনও প্রার্থী দেওয়া সম্ভব হয়নি, তা’ও দলের সর্বভারতীয় সভাপতিকে জানান হয়েছে। বীরভূম জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ৮৭৮ টি হিংসার ঘটনা ঘটেছে। তার মধ্যে অনুব্রত মণ্ডলের বাহিনীর হাতে আক্রান্ত হয়ে ৩০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রামপুরহাট ছাড়া জেলার আর কোথাও বিজেপি কর্মীরা কেষ্টর অনুগামীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বলেও দিল্লিকে জানিয়েছে রাজ্য বিজেপি। নানুর, লাভপুর, খয়রাসোলে অনুব্রত মণ্ডলের অনুগামীরা বিজেপিকে ক্রমাগত মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। এই অবস্থায় রাজ্য বিজেপির করনীয় কি তা’ও জানতে চাওয়া হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news