চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লকডাউন পরবর্তী পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে দূরত্ব বজায় রাখতে সাময়িকভাবে তুলে দেওয়া হতে পারে ট্রেনের মিডল বার্থ। শুক্রবার রেলমন্ত্রক (Rail Ministry) সূত্রে এমনটাই খবর মিলেছে। ২২ মার্চ থেকে যাবতীয় রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ১৪ এপ্রিলের পর লকডাউন পরিস্থিতি উঠে যাওয়ার পর রেল পরিষেবা কিভাবে শুরু করা যায় তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিয়েছেন লকডাউন পরিস্থিতির বৃদ্ধির। তাই এখন রেল বোর্ডে আলোচনা শুরু হয়েছে, লকডাউন পরবর্তী পরিস্থিতিতে কিভাবে যাত্রীদের মধ্যে দূরত্ব রেখে পরিষেবা শুরু করা যায়।
সেই ভাবনা থেকেই আপাতত ট্রেনের মিডিল বার্থ তুলে দেওয়ার পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে অসংরক্ষিত বগি প্রথম দিকে চালানো হবে না বলেই জানা যাচ্ছে।
তবে কোনওকিছুই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তবে রেল সূত্রে খবর, যে সব পরামর্শ কার্যকর হতে পারে তার মধ্যে অন্যতম, আপাতত মিডল বার্থের বুকিং নেওয়া হবে না। এর ফলে এক একটি বগিতে যেমন যাত্রীসংখ্যা কম হবে তেমনই দু’জন যাত্রীর মধ্যে অনেকটা বেশি দূরত্ব বজায় রাখা যাবে।
আবার এমনও ব্যবস্থা চালু করতে পারে যে, ৬০ বছরের বেশি বয়স্কদের আপাতত রেল-যাত্রার সুযোগ দেওয়া হবে না। ট্রেনে ওঠার আগে প্রত্যেক যাত্রীর শারীরিক পরীক্ষা হবে। কোনওভাবেই যাতে করোনা সংক্রমণ রয়েছে এমন ব্যক্তি ট্রেনে না ওঠেন সে ব্যাপারে অত্যন্ত কঠোর নিরাপত্তা মোতায়েনের কথাও ভাবা হচ্ছে। তবে যতদিন না লকডাউন পুরোপুরি উঠে যাচ্ছে সবকিছুই ভাবনা-চিন্তার স্তরে থাকবে বলে জানিয়েছেন এক রেল কর্তা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news