ছানার পায়েসঃ
স্বাদবদল চাইলে চেখে দেখতে পারেন এই খাবারটি। তৈরিতে সহজ, আপ্যায়নেও দারুণ। দুধ ফেটে ছানা হয়ে গেলে তৈরি করে নিতে পারেন এই খাবারটি! মজাদার এই খাবার খেলে মুখে লেগে থাকবে তার স্বাদ।
ছানা তৈরি করবেন যেভাবে
দুধ- ২ লিটার
ভিনেগার- ৩ টেবিল চামচ
সুতি/মসলিন নরম কাপড়
– দুধ ফুটতে শুরু করার পর গ্যাস বন্ধ করে দিন।
-ভিনেগারের সঙ্গে ২ টেবিল চামচ জল মিশিয়ে অল্প অল্প করে দুধে মেশাতে থাকুন।
-দুধ ফেটে সবুজ জল আলাদা হয়ে গেলে ছানা কাপড়ে ছেঁকে ফেলুন।
-কয়েকবার ধুয়ে নিন যাতে টকভাব দূর হয়ে যায়। ভালো করে না ধুলে ছানা দুধে দিলে দুধ ফেটে যেতে পারে।
-ঠান্ডা করে ছানার কাপড় চেপে জল বের করে উচু জায়গাতে ঝুলিয়ে রাখুন ৩০ মিনিট।
পায়েস তৈরি করবেন যেভাবে
দুধ- ২ লিটার
এলাচ- ৩-৪ টি
দারুচিনি- ১ টুকরো
বাদাম কুচি- ১/২ কাপ
গুঁড়ো দুধ- ১/২কাপ
চিনি- পরিমাণমতো বা ১ কাপ
কেওড়াজল- ১/২ চা চামচ
ঘি- ২ টেবিলচামচ
-ছানা দুই ভাগ করে নিন।
-এক ভাগ ভালো করে মখে নিন। গ্যাসে ১ কাপ চিনি ও তিন কাপ জল দিয়ে ফুটতে দিন।
-এখন মখে নেওয়া ছানা ছোট কিউব বা বলের মতো করে নিন বা পছন্দমতো আকারে কেটে নিন। এই ছানা ফুটন্ত সিরাতে দিয়ে ঢেকে পাঁচ মিনিট বেশি আঁচে ফুটিয়ে চুলা বন্ধ করে দিন (রসগোল্লার মতো)।
-অন্যভাগ ছানা নিন। প্যানে ঘি দিয়ে এই ছানা দিয়ে অল্প আঁচে ভেজে নিন। ৩-৪ মিনিটের মতো সময় লাগবে যাতে ছানার কাঁচা ঘ্রাণটা চলে যায়। কিছুটা ঠান্ডা করে হাত দিয়ে ঝুরঝুরে করে নিন।
-দুধ, এলাচ, দারুচিনি হাঁড়িতে দিয়ে কিছুটা ঘন করে নিন।
-এখন ছানার কিউবগুলো সিরা থেকে তুলে পানি ছেঁকে নিন।
-দুধে ছানার কিউব, ছানার ঝুরি দিয়ে ভালো করে মিশিয়ে অল্প আঁচে রান্না করুন। গুঁড়ো দুধ দিয়ে তা ঘন হওয়া পর্যন্ত রান্না করুন।
ঠান্ডা করে বাদাম ছিটিয়ে পরিবেশন করুন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news