Breaking News
Home / TRENDING / বাগানের নামে ফেডারেশনে নালিশ আইএফএ সচিবের, কেন?‌

বাগানের নামে ফেডারেশনে নালিশ আইএফএ সচিবের, কেন?‌

নিজস্ব সংবাদদাতা :

আইএফএ বাংলার ফুটবলের গভর্নিং বডি। সেই আইএফএ–কেই ‘ডোন্ট কেয়ার’ মনোভাব দেখিয়ে চলছে মোহনবাগান। আই লিগের ম্যাচের কোনও টিকিট আইএফএ–কে দেয় না সবুজ–মেরুন। ৩ডিসেম্বেরের ডার্বির টিকিটও (‌আয়োজক মোহনবাগান ছিল)‌ রাজ্য ফুটবল সংস্থাকে দেয়নি গঙ্গাপারের ক্লাব। যা জানিয়ে ফেডারেশনে নালিশ করেছেন আইএফএ–সচিব উৎপল গাঙ্গুলি। কুশল দাসকে চিঠি পাঠিয়ে গোটা ঘটনাটি জানিয়েছেন উৎপল। পড়শি ক্লাব ইস্টবেঙ্গল কিন্তু এমন কাজ করে না। তারা তাদের প্রতি ম্যাচের মোট ছাপানো টিকিটের ৫শতাংশ পাঠিয়ে দেয় আইএফএ–কে। মোহনবাগানের টিকিট না পাওয়ায় আইএফএ– কর্তাদের আপসোস হয় বইকি। উৎপলের চিঠি পাঠানোয় আইএফএ–র অন্যান্য কর্তারা খুশি। কুশল প্রত্যুত্তরে উৎপলকে জানিয়েছেন, এ নিয়ে বাগানের সঙ্গে তিনি এ নিয়ে কথা বলবেন। উৎপলের নালিশে বাগান কর্তাদের হুশ ফেরে কিনা এখন সেটাই দেখার।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *