Breaking News
Home / TRENDING / অমিতের অশ্বমেধ যজ্ঞ, পঞ্চায়েত ভোটে এবার অশ্বশক্তিতে ভর্সা অমিতের!

অমিতের অশ্বমেধ যজ্ঞ, পঞ্চায়েত ভোটে এবার অশ্বশক্তিতে ভর্সা অমিতের!

নীল বণিক

 

ভোটের প্রচারে মাইকের জুড়ি মেলা ভার! ভোট এলেই, রিক্সার পিছনে, গাড়ির ছাদে, উঁচু বাড়ির কার্নিশে এরা লেগে পড়ে আর সকাল থেকে শুরু হয়ে যায় হ্যালো মাইক্রোফোন টেস্টিং ওয়ান টু থ্রি ফোর… কিংবা অমুক প্রার্থীকে অমুক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। তবে এবার আর শুধু মাইক নয়, বিজেপির রাজ্য সভাপতি অমিত শাহ বুঝিয়েছেন, হ্যালো হ্যালো মাইকের পাশাপাশি, ভটভটে বাইকের গুরুত্বও ভোটের বাজারে কম নয়! হ্যাঁ মোটরবাইক। মোটরচালিত দু’চাকার এই যান যে জান এনে দিতে পারে ভোটের প্রচারে, দলের নেতাদের এবার সেই কথা বুঝিয়েছেন অমিত।
অাসন্ন পঞ্চায়েত ভোটের প্রচারে দলের যুব মোর্চার কর্মীদের ময়দানে নামাতে চান অমিত শাহ। একেবারে শাসক দলের কর্মীদের সঙ্গে টেক্কা দিতে নির্দিষ্ট কর্মসূচী ঠিক করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সতাপতি। নতুন বছরের শুরুতেই রাজ্য জুড়ে বাইক মিছিল করবেন রাজ্য বিজেপির যুব মোর্চার কর্মীরা। রাজ্য জুড়ে প্রায় ১০০ মিছিল করতে হবে বলে জানিয়েছেন অমিত শাহ। প্রত্যেকটি মিছিলে অন্তত হাজার জনের বাইক মিছিল করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। পুরো জানুয়ারী মাস পর্যন্ত এই বাইক মিছিল কর্মসূচী পালন করার নির্দেশ দিয়েছেন দলের সর্ব ভারতীয় সভাপতি। সারা বাংলা জুড়ে রাজ্য যুব মোর্চার কর্মীদের বাইক মিছিল করাতে দিল্লির নেতাদের অাসরে নামাচ্ছেন অমিত শাহ। সূত্রের খবর, দলের রাজ্য-পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গিয়র সঙ্গে একটি বৈঠক ইতিমধ্যেই সেরে ফেলেছেন অমিত শাহ। সেই বৈঠকেই তৈরি হয়েছে নির্দিষ্ট পরিকল্পনা। ডিসেম্বরের মাঝামাঝি রাজ্যের যুব মোর্চার নেতাদের নিয়ে একটি বৈঠক করবেন কৈলাস বিজয়বর্গিয়। সেখানেই ঠিক হবে রাজ্যের ক’টি জেলায় কোথায় কোথায় এই বাইক মিছিল হবে।
অশ্বশক্তি মানে বাইকের হর্সপাওয়ারের ওপর অমিতের এমন ভর্সা দেখে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এমনিতে, ভোটের বাজারে বাইক নতুন কিছু নয়। অনেকগুলি মোটরবাইকের সদর্প মিছিল শক্তি প্রদর্শনের জন্য অনবদ্য। তবে যখন কোনও দলের সর্বভারতীয় সভাপতি এবং অমিত শাহের মত স্ট্র্যাটেজিস্ট যখন দু’চাকার এই যানটিকে আলাদা করে গুরুত্ব দেন তখন বিষয়টি অন্য মাত্রা পায় বইকি!
মোটরবাইকের বিজ্ঞাপন মানেই গতি, জোশ, বিপদকে জয়! ম্যাচো বাইক এবার ভোটের ম্যাচেও অমিত শাহর গুরুত্ব কেড়ে নেওয়ার পর বিজ্ঞাপন করিয়েরা কী বাইকের বিজ্ঞাপন নিয়ে নতুন করে ভাববেন! রাজনীতির রসিক মহলে এটাই এখন প্রশ্ন!

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *