নীল বণিক:
নবান্নে ‘বহেনে’র সঙ্গে দেখা করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। সূত্রের খবর, ২০১৯-এর লক্ষ্যে বিজেপি বিরোধী জোট গড়তেই আজ মমতার সঙ্গে বৈঠক করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বৃহস্পতির একথা নিজেও জানান তিনি। তাঁর দাবি, দেশ খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সেকথা মাথায় রেখে ২০১৯-এ কেন্দ্রে বিজেপি বিরোধী সরকার গড়তে হবে। সেই লক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে এসেছেন বলে জানান ন্যাশনাল কনফারেন্স-এর নেতা।
এছাড়াও শুক্রবার রাজ্যের বনিক সভার একটি অনুষ্ঠানে যোগ দেন কাশ্মীরের প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠান শেষ করে তিনি চলে যান নবান্নে। সেখানে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ও দুই নেতার অবস্থান নিয়ে আলোচনা হয়। পরে মমতা ও ফারুক সাংবাদিকদের মুখোমুখি হন।
কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, মমতার সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। আমি আশাবাদী ২০১৯-এ কেন্দ্রে বিজেপি বিরোধী সরকার হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news