Breaking News
Home / TRENDING / বড়দিনে শহরজুড়ে কড়া নিরাপত্তা

বড়দিনে শহরজুড়ে কড়া নিরাপত্তা

নিজস্ব সংবাদদাতা

সামনেই বড়দিন। আর তারপরই বর্ষবরন। আলোর সাজে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। আর উৎসবের মরসুমে আনন্দ অটুট রাখতে সতর্ক কলকাতা পুলিশ। এবছর পার্ক স্ট্রিটের দুই দিক দিয়েই প্রবেশ করা যাবে।পার্ক স্ট্রিট থেকে বেরোতে মিডলটন স্ট্রিট দিয়ে জওহরলাল নেহরু রোডে পৌঁছনো যাবে। বড়দিনে শহরজুড়ে ১হাজার পুলিশবাহিনী মোতায়েন থাকছে। শহরের ৩০টি বার, পাব, হোটেল ও মেট্রো স্টেশনে বাড়তি সতর্কতার ব্যবস্থা করা হচ্ছে। শহরজুড়ে থাকছে ১১০টি পুলিশ পিকেট। পার্ক স্ট্রিট ও তার আশপাশের এলাকাজুড়ে ১১টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। বড়দিনে নজরদারি করতে পার্ক স্ট্রিটকে ৭টি জোনে ভাগ করা হয়েছে। গোটা পার্ক স্ট্রিট এলাকায় ১০জন ডিসিকে পোস্ট করা হয়েছে। ভিড়ের ওপর নজরদারি করতে থাকছে পুলিশের বাইকবাহিনীও। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো আটকাতে মোতায়েন থাকছে সাদা পোশাকের পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *