Breaking News
Home / TRENDING / ভুয়ো সমিতির ঋণ চোকাতে কিডনি বিক্রি করল কৃষক

ভুয়ো সমিতির ঋণ চোকাতে কিডনি বিক্রি করল কৃষক

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:

দিন কয়েক আগে মেদিনীপুরে প্রধানমন্ত্রীর কৃষক সভা প্রসঙ্গে শাসক দল মন্তব্য করেছিল, এরাজ্যে চাষীরা ভাল আছেন। তাঁদের কোনও সমস্যা নেই। কিন্তু সেই আস্ফালনকে মিথ্যা প্রমাণ করে উঠে এল এক মর্মান্তিক ঘটনা। ভুয়ো সমিতির ঋণের জালে পড়ে কিডনি বিক্রি করতে বাধ্য হলেন এক কৃষক । ঘটনা এগরার বর্ত্তনা গ্রামের। নিমাই মাইতি পেশায় পান চাষী। পান বরোজ করার জন্য এলাকার বিভিন্ন সমিতি থেকে চাষের কাজের জন‍্য ধার নিয়েছিলেন টাকা। এইসব সমিতি আসলে হল এলাকার কিছু মানুষের নিজেদের টাকা দিয়ে তৈরি একটা ফান্ড। সেখান থেকে চড়া সুদে টাকা ধার দেওয়া হয় গ্রামের গরীব কৃষকদের। কৃষি উন্নয়ন সমিতি, কৃষক কল্যাণ সমিতির মতো বিভিন্ন নামে এই এলাকায় গজিয়ে উঠেছে বেশ কিছু আর্থিক সংস্থা। যারা গ্রামের গরীব মানুষের অভাবের সুযোগ নিয়ে তাদেরকে টাকা ঋণ দেয়। কৃষক কল্যাণের নামে সমিতির আড়ালে চলে মহাজনি সুদের কারবার। শুধু বর্ত্তনা গ্ৰামে নয়। উন্নয়ন সমিতির আড়ালে মহাজনি সুদের কারবার চলছে পাশাপাশি গ্রামগুলিতে। বেআইনিভাবে এমন ৪২ টা সোসাইটি এই এলাকায় চলছে বলে অভিযোগ। এমনই কয়েকটা সমিতি থেকে প্রায় দু লক্ষ টাকা ধার নিয়েছিলেন বর্ত্তনা গ্ৰামের বাসিন্দা নিমাই মাইতি। সুদ ও আসল মিলিয়ে টাকার পরিমান বাড়তে বাড়তে সাড়ে তিন লক্ষ হয়ে যায়। বার বার ঋণ শোধ করার জন‍্য চাপ দিতে থাকে ওইসব সমিতির কর্মকর্তারা‌। তাদের চাপে পড়ে ঋণ শোধ করতে নিজের কিডনি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় নিমাই মাইতি। শেষমেষ নিজের কিডনি বিক্রি করে দেয় নিতাই। সেই টাকায় শোধ করে সমিতির ঋণ। শুধু নিতাই নয়, ঋণ শোধ করতে নিতাইয়ের দেখানো পথে পা বাড়িয়েছেন এলাকার আরও কয়েকজন কৃষক। রেজিস্ট্রেশন বিহীন এই সমিতিগুলো গরীব মানুষের টাকা আত্মসাৎ ও তছরুপ করছে‌। তা এক প্রকার মেনে নিয়েছেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরা।
বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন এগরা ১ ব্লকের বিডিও। তবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন‍্য পুলিশকে উদ‍্যোগী হওয়ার কথা বলেছেন।
অভিযোগ পেয়ে, তদন্তে নেমে বেআইনিভাবে লক্ষ লক্ষ টাকা খোলা হাতে লেনদেন করার অপরাধে এখন পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে এগরা থানার পুলিশ। বাকিদের খোঁজে তল্লাসি চলছে এলাকা জুড়ে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *