নীল বণিক:
লোকসভা ভোটের আগে জেলা নেতৃত্বের কাজও এবার পর্যবেক্ষণ করতে চান অমিত শাহ। তাই জেলা নেতৃত্বের সাংগঠনিক কাজে মনিটরিং বাড়াতে রাজ্য বিজেপিকে নির্দেশ দিল দিল্লি। এতদিন দলের রাজ্য নেতৃত্বের কাজকর্মের মনিটরিং হত। তার রিপোর্ট পাঠানো হত দিল্লিতে। এবার দিল্লির নজরে আসতে চলেছে গেরুয়া শিবিরের জেলা, ব্লক ও মন্ডল কমিটির নেতারা। জেলা কমিটির কাজের মনিটরিং করতে হবে রাজ্য বিজেপিকে। সেই রিপোর্ট রাজ্য বিজেপিকে তিনমাস অন্তর দিল্লি পাঠাতে হবে বলে দলীয় সূত্রের খবর। রাজ্যের পাঠানো মনিটরিং রিপোর্ট দেখবে দিল্লি। জেলা নেতৃত্বর কাজে খুশি না হলে জেলার কাজেও হস্তক্ষেপ করতে পারে দিল্লি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news