Breaking News
Home / TRENDING / বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ পুলিশ সুপারের বিরুদ্ধে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ পুলিশ সুপারের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, বারুইপুর:
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মণ্ডলের বিরুদ্ধে! কলকাতার আনন্দপুর আরআর প্লটের এক বাসিন্দা এই অভিযোগ করেছেন। ওই মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে দিনের পর শারীরিক সম্পর্ক করেছেন ওই পুলিশ আধিকারিক। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে এখন তিনি বিয়ে করতে অস্বীকার করছেন। এমনকি বারুইপুরে ওই পুলিশ সুপারের দফতরে অভিযোগ জানাতে গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এ বিষয়ে নির্যাতিতা মহিলা মঙ্গলবার ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ সুনীল চৌধুরীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছ। ওই নির্যাতিতা মহিলার দাবি, ২০১৪ সালের জানুয়ারি মাস নাগাদ যখন সন্দীপ মণ্ডল নামে ঐ পুলিশ আধিকারিক খড়গপুরের এসডিপিও পদে নিযুক্ত ছিলেন, তখন ফেসবুকের মাধ্যমে তাঁর সঙ্গে পরিচয় হয়। তার পর ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। এরপর তারা ফেসবুকের গণ্ডি ছাড়িয়ে ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ গড়ে তোলেন। ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেম গভীর থেকে গভীরতর হয়। অভিযোগকারী জানিয়েছে, ২০১৫ সালের জানুয়ারি মাসে ডিপার্টমেন্টের গাড়ি নিয়ে কলকাতায় দেখাও করতে আসেন সন্দীপ মণ্ডল। সেই দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর ফাঁকা গাড়ির মধ্যেই সন্দীপবাবু তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ করেছেন। বাধা দিতে গেলে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এরপর ওই মহিলার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেও ওই মহিলাকে বিয়ের কথা বলেন পুলিশ আধিকারিক। সেই ঘটনার পর তাদের একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে বলে ওই মহিলার অভিযোগ- প্রতিক্ষেত্রেই তা হয়েছে গাড়ির মধ্যে।
পরে সন্দীপবাবু বিধাননগর পুলিশ কমিশনারেটে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হিসেবে বদলি হয়ে চলে আসেন। এবার তাকে বিয়ের জন্য চাপ দিতেই, ওই মহিলার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন বলে অভিযোগ। ফোনেও যোগাযোগ বন্ধ করে দেন। যদিও বিধাননগরে তার অফিসে গিয়ে দেখা করলে আবারও বিয়ের প্রতিশ্রুতি দেন তিনি। মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিলেও কোনভাবেই ফোনে তার সঙ্গে আর যোগাযোগ করতে চাননি সন্দীপবাবু। কিছুদিন আগে বারুইপুরে সন্দীপবাবুর দফতরেও আসেন ওই নির্যাতিতা। অভিযোগ, সেখানে গেলে তাঁকে মারধর করে অফিস থেকে বের করে দেওয়া হয়। এমনকি তাকে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ নির্যাতিতার। এই ঘটনার পর অবশেষে মঙ্গলবার ভবানী ভবনে গিয়ে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ সুনীল চৌধুরীর কাছে সন্দীপ মণ্ডলের নামে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এ বিষয়ে সঠিক তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্যাতিতা মহিলা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *