Breaking News
Home / TRENDING / কেন প্রতিবাদ? সবাই করছে তাই আমিও, বললেন ফারহান

কেন প্রতিবাদ? সবাই করছে তাই আমিও, বললেন ফারহান

নিজস্ব সংবাদদাতা:

রাস্তায় নামলেন তিনি, কিন্তু কেন, কীসের জন্য, বলতে পারলেন না। বললেন, সবাই প্রতিবাদ করছে তাই আমিও করছি। অভিনেতা গায়ক পরিচালক ফারহান আখতারের আজব বিক্ষোভে অবাক অনেকেই।

প্রসঙ্গত, বৃহস্পতিবার নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মুম্বাইয়ের ক্রান্তি ময়দানে উপস্থিত ছিলেন ফারহান। সেখানকার বিক্ষোভ সামিল হন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ‘কথা মতো উপস্থিত ছিলাম।’ উল্লেখ্য, এদিন সকালে সকলের সঙ্গে গলা মিলিয়ে CAA-র বিরুদ্ধে স্লোগান আওড়ালেন তিনি । কিন্তু ঠিক কোন কারণে বলিউড স্টার রাস্তায়?

দেখা গেল এই প্রশ্নের সরাসরি জাবাব দিতে চাইলেন না ফারহান। বললেন, “প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার । তাই এত মানুষ প্রতিবাদ করছেন।’ তাঁর আরও বক্তব্য, ‘আমার মনে হয়, যা পরিকল্পনা করা হয়েছে আর যা বাস্তবিক হচ্ছে, দুয়ের মধ্যে পার্থক্য রয়েছে।”

এরপরেই এক সাংবাদিক প্রশ্ন ছোড়েন, ‘দেশের নাগরিকদের তো এই আইনে কোনও ক্ষতি হবে না বলে জানাচ্ছে সরকার, তাহলে কেন এই প্রতিবাদ?’

উত্তরে মেজাজ হারান ফারহান। বলেন, “তাহলে আপনি কেন কভার করতে এসেছেন এখানে? বাড়ি চলে যান।”

এরপর অবশ্য নিজেকে সামলে নেন পর্দার ‘মিলখা সিংহ’। সংযত সুরে বলেন, “যদি আপনারা একটু বিশদে যান, তাহলে বুঝবেন যে আগামীতে সমস্যা তৈরি হতে পারে এই আইনে। সব ঠিকই যদি থাকত, তবে এত মানুষ প্রতিবাদ করতেন? আর শুধু মুম্বইতে নয়, অসম, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ সমস্ত জায়গায় প্রতিবাদ হচ্ছে।”

সে তো ঠিক কথা। কিন্তু এত বলেও ফারহান খোলসা করলেন না, ঠিক কোন কারণে তিনি পাঁচতারা নিবাস থেকে মাটিতে নামলেন, অন্য বিক্ষোভকারীদের সঙ্গে শহরের পথে হাঁটলেন। গায়ক নায়কের যুক্তি ওই একটাই—সবাই প্রতিবাদ করছে, তাই আমিও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *