নীল রায়।
নাগরিক সংশোধনী আইন ও এনআরসির বিরুদ্ধে একঝাঁক দলীয় কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার তৃণমূল ভবনে আয়োজিত এক সভায় বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই কর্মসূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বছরের শেষ সপ্তাহে দলকে প্রতিবাদ কর্মসূচিতে ব্যস্ত রাখবেন তৃণমূল (TMC) নেত্রী।
২৩ ডিসেম্বর নো এনআরসি- নো সিএএ কর্মসূচি। প্রতিটি মহকুমায় এই কর্মসূচি চলবে। ২৪ ডিসেম্বর উত্তর কলকাতার স্বামীজির বাড়ি থেকে বেলেঘাটায় গান্ধী আশ্রম পর্যন্ত মিছিল হবে। সেই মিছিলে হাটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ ডিসেম্বর তৃণমূলের ট্রেড ইউনিয়নয়ের পক্ষ থেকে মিছিল করা হবে। দমদম, কামারহাটিতে হবে এই মিছিল। ২৭ ডিসেম্বর সিঙ্গুর থেকে তারকেশ্বর মিছিল হবে। তৃণমূল ক্ষেত মজুর সমিতির অধীনে এই কর্মসূচি হবে। ২৮ ডিসেম্বর প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে মিছিল ও সমাবেশ হবে। ওই দিনই সকাল ১০টা থেকে মিছিল শুরু হবে। ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসটি প্রতিবাদ দিবস হিসাবে পালন করা হবে। তবে এবার দিনটিকে নাগরিক দিবস হিসেবে পালন করবে তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news