নীল বণিক:
জানুয়ারি মাস জুড়ে মমতার রাজ্যে ১০টি সভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দক্ষিণবঙ্গে যোগী মোট ৭টি সভা করবেন। এইসঙ্গে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর মিলিয়ে ৩টি সভা করবেন। প্রয়োজনে আরও দুটি সভা যোগী আদিত্যনাথকে দিয়ে করাতে পারেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। নদীয়া, দুই চব্বিশ পরগনা ও হুগলি জেলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সভার পাশাপাশি বাইক মিছিল হবে।
বলা বাহুল্য, যোগী আদিত্যনাথকে দিয়েই প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি। সেই মতো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দিয়ে সভার পাশাপাশি বেশ কিছু অভিনব প্রচার কৌশলের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। যোগীর সঙ্গে প্রচারে থাকবেন উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধর্থনাথ সিংও। তিনি এ রাজ্যের বিজেপির পর্যবেক্ষক ছিলেন একটা সময়ে। বাংলার মাটি তার চেনা। যোগীর প্রচারে সহযোগিতা করবেন সিদ্ধর্থনাথ সিং। উল্লেখ্য, সিদ্ধর্থনাথ সিং দলীয় কর্মীদের পছন্দের বক্তাও বটে। তার ‘ভাগ মদন ভাগ, ভাগ মমতা ভাগ’ স্লোগানটি এক সময়ে মন কেড়েছিল পদ্মকর্মীদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news