Breaking News
Home / TRENDING / স্থগিত ফালাকাটার উপনির্বাচন : স্বস্তিতে সব রাজনৈতিক দল

স্থগিত ফালাকাটার উপনির্বাচন : স্বস্তিতে সব রাজনৈতিক দল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের আতঙ্কে আপাতত স্থগিত হয়ে গেল ফালাকাটা বিধানসভা উপনির্বাচন (Falakata Bye Election)। গত অক্টোবর মাসে ফালাকাটার তৃণমূল বিধায়ক অনিল অধিকারী মৃত্যুতে আসনটি শূন্য হয়। ২০১১ ও ২০১৬ সালে দু’বার এই কেন্দ্র থেকে বিধায়ক হন তিনি। তবে গত লোকসভা ভোটে বিজেপি (BJP) ২৭ হাজার ভোটে এগিয়ে। কিন্তু গত নভেম্বর মাসে কালিয়াগঞ্জ, খড়গপুর সদর ও করিমপুরের উপনির্বাচন জিতের মানসিকভাবে তৃণমূল (TMC) অনেকটা এগিয়ে গিয়েছিল। দু’পক্ষই প্রস্তুতি নিচ্ছিল উপনির্বাচনের জন্য।

শুক্রবার দিল্লির নির্বাচন কমিশনার জানিয়ে দেয়, করোনা ভাইরাস জন্য ফালাকাটা বিধানসভার উপনির্বাচন করে দেওয়া হচ্ছে। এমন ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সব পক্ষই। তৃণমূল ও বিজেপি যেমন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তেমনি প্রতিদ্বন্দ্বিতা করবে বাম-কংগ্রেস জোট প্রার্থী। কিন্তু বর্তমান পরিস্থিতিতে উপনির্বাচন সম্ভব নয় বলেই একমত সব রাজনৈতিক দল। তাই ফালাকাটা বিধানসভা উপনির্বাচন পিছিয়ে দেওয়া স্বাগত জানিয়েছে সব রাজনৈতিক পক্ষই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *