চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল ৯টা পর্যন্ত দেশে করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯। প্রভাব পড়েছে দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে। ফলে করোনা সতর্কতায় ইতিবাচক পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার। সরকারের কাছে নথিভুক্ত দু’লক্ষের বেশি দিন আনা- দিন খাওয়া শ্রমিকদের অ্যাকাউন্টে ১০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। যোগী সরকারের শ্রম দফতরের পক্ষে জানানো হয়েছে, ‘ডেইলি ওয়েজার’ হিসেবে দু’লক্ষ তিন হাজার ৭০০ জনের রেজিস্ট্রেশন রয়েছে। তাঁদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০ করে টাকা দেবে রাজ্য সরকার। উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২৩।
অন্যদিকে, সময় যত গড়াচ্ছে দেশে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যাও ততই বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৪ জন আক্রান্ত হয়েছেন। দেশে যাতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে না বাড়ে, তার জন্য সব রাজ্য সরকারগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছে কেন্দ্র। সংক্রমণ এড়াতে মুম্বইয়ে শাট ডাউনের পথে হেঁটেছে রাজ্য সরকার। দিল্লি, লখনউয়ের ছবিটাও প্রায় একই রকম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news