Breaking News
Home / TRENDING / স্কটল্যান্ড থেকে আসা ছাত্রীর দেহে মিলল করোনা ভাইরাস, কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩

স্কটল্যান্ড থেকে আসা ছাত্রীর দেহে মিলল করোনা ভাইরাস, কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কলকাতায় করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্ত হলেন আরও একজন। ফলে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। এবার স্কটল্যান্ড থেকে আসা এক ছাত্রীর শরীরে মিলল করোনার সংক্রমণ। শুক্রবার দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ছাত্রীকে। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার বাসিন্দা ওই তরুণী। কয়েক দিন আগেই স্কটল্যান্ড থেকে ফেরেন তিনি। তারপরেই তাঁর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। হাবড়া হাসপাতাল থেকে বেলেঘাটা আইডিতে পাঠানো হয়েছে তাঁকে। আপাতত তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, তাঁর লালারসের নমুনা নাইসেড করার পর রিপোর্টে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে। তাঁর পরিজনদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদেরও পরীক্ষা করে দেখা হচ্ছে। এর কলকাতায় আগে আরও দু’জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। প্রথমজন রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ আমলার পুত্র। দ্বিতীয়জন বালিগঞ্জের বাসিন্দা। দু’জনকেই বেলেঘাটা আইডি হাসপাতলে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। উল্লেখ্য, দুজনেই লন্ডন থেকে কলকাতায় আসার পর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা জানা যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *