Breaking News
Home / TRENDING / বনগাঁয় জাল ভারতীয় পরিচয়পত্র তৈরির কারবার, গ্রেফতার ২

বনগাঁয় জাল ভারতীয় পরিচয়পত্র তৈরির কারবার, গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতাঃ
উত্তর ২৪ পরগণাঃ খরচ নামমাত্র। ভোটার কার্ড পিছু ১ হাজার টাকা, রেশন কার্ড ৫০০ টাকা, আধার কার্ড ১ হাজার টাকা, আর প্যান কার্ড ৫০০ টাকা।
অভিযোগ, বাংলাদেশ থেকে চোরাপথে এ দেশে এসেই দালাল মারফত বনগাঁ আদালতের মুহুরিদের মারফত বাংলাদেশিরা পৌঁছে যেতেন অমিত রায়ের দোকানে। তারপর সামান্য টাকার বিনিময়ে পেতেন এ দেশের ভুয়ো ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। ঘটনাটি উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার রেটপাড়া এলাকায়।

ধৃত অমিত রায় ও সাহানুর মণ্ডল

সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এমনই এক চক্রের হদিশ পেল পুলিশ। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম অমিত রায় ও সাহানুর মণ্ডল। অমিত দোকানে বসেই রমরমিয়ে চালাচ্ছিল ওই ভুয়ো পরিচয় পত্রের কাজ। বনগাঁ থানার পুলিশ অমিতের দোকান তল্লাশি চালিয়ে উদ্ধার করে জাল ভোটার আই কার্ড, সরকারি সিল৷ এছাড়াও বাজেয়াপ্ত করা হয় একটি কম্পিউটার, প্রিন্টার সহ স্ক্যানার মেশিন। পুলিশ অমিতকে জেরা করে গোপালনগর থানা এলাকার গঙ্গানন্দপুর থেকে হাসানুর মণ্ডলকে গ্রেফতার করে৷ তদন্তকারী আধিকারিকেরা জানতে পেরেছে এই জাল পরিচয়পত্রগুলি বাংলাদেশিরা ভারতে ঢুকে দালাল মারফৎ বেশি টাকায় কেনে এবং এই নকল কার্ডগুলি জমি রেজিস্ট্রেশন করতে ব্যবহার করা হত৷
ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে আজ মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *