নিজস্ব সংবাদদাতা
খুব তাড়াতাড়ি মহাকাশে পাড়ি দিতে চলেছে ভারতের প্রথম যাত্রী সমেত মহাকাশযান- গগনযান। মঙ্গলবার, এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের অ্যাটমিক ও স্পেস বিষয়ক রাজ্যমন্ত্রী জীতেন্দ্র সিংহ জানান তিনজন যাত্রী নিয়ে ৭ দিনের জন্য মহাকাশে পাড়ি দেবে গগনযান। পৃথীবীর ৩০০ থেকে ৪০০ কিলোমিটার অক্ষপথে ঘুরবে যানটি। সিংহ জানান, এই প্রকল্পটি ২০২২র মধ্যে সম্পূর্ণ করা হবে। মহাকাশে যাত্রীদের পাঠানোর আগে দুটি যাত্রী বিহীন ট্রায়াল করা হবে বলে জানান তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news