Breaking News
Home / TRENDING / জানেন, বাড়লো প্যান-আধারের সংযুক্তিকরণের সময়সীমা

জানেন, বাড়লো প্যান-আধারের সংযুক্তিকরণের সময়সীমা

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান (PAN) ও আধার (Aadhaar) লিংকের কাজ শেষ করতে হবে, নাহলে বাতিল হবে প্যান কার্ড, আর বাড়ানো হবে না এই সময়সীমা। কিন্তু সূত্রের খবর ছিল, আরও একবার সময়সীমা বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র। সেই জল্পনাকে সত্যি করে এই সময়সীমা বাড়ানোর কথা জানিয়ে দিলো। প্যান ও আধার সংযুক্তিকরণের নয়া সময়সীমা ৩০ জুন ২০২৩।

২০২২ সালের ৩১ মার্চের মধ্যেই এই সংযুক্তিকরণ করে ফেলতে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এক বছরের সেই সময়সীমা বাড়লেও তার জন্য জরিমানা ধার্য করা হয়। ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় কেন্দ্র। যদিও এই পদক্ষেপ ঘিরে সমালোচনার মুখে পড়ে কেন্দ্র সরকার। লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী চিঠিতে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আধার ও প্যান সংযুক্তিকরণের সময় বাড়াতে অনুরোধ করেন তিনি।

অবশেষে মঙ্গলবার, ২৮ মার্চ ‘সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস’ তথা CBDT জানিয়ে দিল প্যান ও আধার সংযুক্তীকরণের তারিখ বাড়িয়ে ৩০ জুন করা হল। তবে সেই সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, যদি ওই সময়সীমার মধ্যে সংযুক্তীকরণ না করে ফেলা হয় তাহলে অকেজো হয়ে যাবে আপনার প্যান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *