Breaking News
Home / TRENDING / ধর্ণায় বসার আগেই সিঙ্গুর মাটিতে মুখ্যমন্ত্রী

ধর্ণায় বসার আগেই সিঙ্গুর মাটিতে মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

পথে নেমে আন্দোলন করা তার অন্যতম রাজনীতির পথ ছিল, তা এখনও আছে। তাই তো বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার পরও তার শক্তিশালী হাতিয়ার যে সেই রাস্তার রাজনীতিই, তা বোঝা গিয়েছিল ধর্ণা ঘোষণার দিনই। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে ২৯ ও ৩০ মার্চ দু’দিন ধরে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্ণায় বসবেন মুখ্যমন্ত্রী।

আর সেই ধর্ণার আগে মঙ্গলবার তিনি গেলেন সিঙ্গুরে (Singur), ‘পথশ্রী-রাস্তাশ্রী’ প্রকল্পের শুভসূচনায়। একসময়ে যে পথে ধরে তিনি উঠে এসেছিলেন বাংলার ক্ষমতায় , তা নিয়ে আলাদা আবেগ তো থাকবেই। তাই এদিন সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলে উঠলেন, ”আমি আজ এলাম এখানে, ধরনার আগে একবার সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম।” আর এই কথাতেই যেন মিলেমিশে এক হয়ে গেল সিঙ্গুরের জমি আন্দোলন আর কলকাতায় বসে দিল্লির বিরুদ্ধে আন্দোলনের পথ।

সত্যি পথই বটে, যে পথ নিয়ে যায় উন্নতির দিকে। আজ সিঙ্গুরে উদ্বোধন হল আমজনতার হাঁটার পথ তৈরির কাজ। রাজ্যজুড়ে ১২ হাজার কিলোমিটার রাস্তার সংস্কার ও উন্নয়ন করা হবে বলেও জানান এদিন। ৪ হাজার কোটি টাকা দিয়ে গোটা কাজটাই করবে রাজ্য সরকার, তার সুফল পাবে ২২ জেলা।

পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে সরকারের এই প্রকল্প নিয়ে কম খোঁচা দেননি বিরোধীরা। কিন্তু ইতিহাস সাক্ষী, কোনও উন্নয়নমূলক কাজের সুফল ভোগ করেন জাতি-ধর্ম-বর্ণ-রাজনৈতিক সমর্থন নির্বিশেষে আর মঙ্গলবার এই নিয়ে মুখ্যমন্ত্রীর রাজ্যবাসীর উন্নতির জন্যই এই কাজের সূচনা করে দিলেন নিজের হাতে। রতনপুর এলাকায় তিনি ইটের উপর বালি-সিমেন্ট লেপে ‘রাস্তা’ দেখালেন।

আর এক পথের কথাও বললেন তিনি এদিন। সে পথ অবশ্য মসৃণ নয় মোটেও। আন্দোলনের পথ। যে রক্তাক্ত রাস্তা দিয়ে এসে ক্ষমতার কুর্সিতে বসেও মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা ছেড়ে আসেননি মোটেই। বরং বারবার পিছনে ফিরে দেখতে চান। সিঙ্গুরে ‘পথশ্রী-রাস্তাশ্রী’ উদ্বোধনের মঞ্চেও সেই স্মৃতি তুলে ধরলেন তিনি।

তিনি বলেন, ”আমরা এখানে ধর্ণায় বসেছিলাম মনে আছে, জমি রক্ষার দাবিতে , সেটা রমজান মাস ছিল। আশেপাশের গ্রাম থেকে সকলে আলু, পটল আনতেন, রাতে রান্না হতো, সবাই মিলে খেতাম। একদিন রাতে আমরা শুয়েছিলাম। ভাগ্যিস ঘুমোইনি, জেগেই ছিলাম। কলকাতার দিক থেকে একটা বড় লরি আসছিল সজোরে। প্রায় ১০০ জন লোককে চাপা দিয়েই দিত। আমাদের ছেলেরা হইহই করে লরিটা থামায়। পরিকল্পনা তো কম করা হয়নি সিপিএমের আমলে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *