Breaking News
Home / TRENDING / এবার কুণালের নিশানায় শতরূপ, পাল্টা কটাক্ষ সিপিএম নেতার

এবার কুণালের নিশানায় শতরূপ, পাল্টা কটাক্ষ সিপিএম নেতার

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

সুজন-সুশান্তের পর এবার তৃণমূলের (TMC) নিশানায় শতরূপ ঘোষ (Satarup Ghosh)। ‘হলফনামায় মোট সম্পদ ২ লক্ষ, শতরূপের ২২ লক্ষের গাড়ি’।

এদিন সিপিএম নেতার (CPM Leader) গাড়ি কেনা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। গাড়ি কেনার তথ্য প্রকাশ্যে এনে আক্রমণে তৃণমূল। পাল্টা প্রশ্ন সিপিএম নেতা শতরূপ ঘোষ জানান, ‘বাবার টাকায় গাড়ি কেনা হয়েছে, কার টাকায় গাড়ি কিনব তৃণমূল বলে দেবে?’

কুণাল টুইটে জানিয়েছেন, সম্প্রতি প্রায় ২২ লাখ টাকা খরচ করে একটি গাড়ি কিনেছেন শতরূপ। নথি প্রকাশ করে শতরূপের গাড়ি কেনার প্রমাণও দিয়েছেন কুণাল। এর পরেই তিনি টেনে এনেছেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ। ওই নির্বাচনে কসবা কেন্দ্রে সিপিএমের প্রার্থী হয়েছিলেন শতরূপ।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় শতরূপ জানিয়েছিলেন, তার সম্পত্তির পরিমাণ ২ লক্ষ টাকার কিছু বেশি। সেই হলফনামার ছবিও টুইটে প্রকাশ করেছেন কুণাল। তার প্রশ্ন, ‘‘সিপিএমের সর্বক্ষণের কর্মী হয়ে গাড়ি কেনার জন্য কী ভাবে এত টাকা খরচ করতে পারলেন শতরূপ?’’ এ বিষয়ে বিশদে জানার জন্য তৃণমূলের মুখপাত্র তথা দলের যুব সংগঠনের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দিয়েছেন কুণাল।

সম্পত্তির হিসাব দেখালেও কুণালের মূল অভিযোগ কিন্তু নীতিগত প্রশ্নে। শতরূপ মার্কসবাদ, লেনিনবাদে বিশ্বাসী সর্বহারাদের দলের নেতা। তিনি কোন নীতিতে ২২ লাখ টাকা দামের গাড়ি চড়েন, এনিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল।

শতরূপের আগে কুণাল প্রশ্ন তুলেছিলেন সিপিএমের আর এক নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর চাকরির প্রসঙ্গে। তৃণমূলের তরফে একটি চিঠির প্রতিলিপি প্রকাশ করে দাবি করা হয়, পরীক্ষা দিয়ে নয়, চিরকুটের মাধ্যমে বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন সুজনের স্ত্রী। গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ় কলেজে তিনি দীর্ঘ দিন চাকরি করেন। বর্তমানে ভোগ করছেন পেনশনও।

যদিও, বেআইনি ভাবে নিয়োগের অভিযোগকে ‘সর্বৈব মিথ্যা’ বলে দাবি করেছেন মিলি। তার পাল্টা অভিযোগ, চাকরির ইন্টারভিউতে তিনিই প্রথম হয়েছিলেন। জয়েনিং লেটারকে সুপারিশপত্র বলে দাবি করছে শাসকদল।মিলির চাকরির বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই বাংলার রাজনীতিতে চর্চা চলছে। তার রেশ কাটতে না কাটতেই কুণালবাণে বিদ্ধ আর এক সিপিএম নেতা শতরূপ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *