নীল বণিক
ডেঙ্গিতে মৃত্যুর খবর প্রায় প্রতিদিন সংবাদের শিরোনাম হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলি পথে নেমেছে। কেউ আবার দৌঁড়েছেন আদালতে। এমনকি উত্তরপাড়া পুরসভায় মশা মারতে ব্লিচিংয়ের বদলে আটা-ময়দা ছড়ানোর অভিযোগ তুলেছে বিজেপি। শুধু অভিযোগই তাঁরা রীতিমত ছবি তুলে দেখিয়েছেন যে পুরসভার গাড়ি করে ব্লিচিং বলে যা ছড়ান হচ্ছে তা মুখেও দেওয়া যায়! এই পরিস্থিতির মধ্যেই রাজ্য সরকারের অস্বস্তি বাড়ালেন নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত। নাইসেড হল কেন্দ্রীয় সরকারের অধীননস্থ সংস্থা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা এ্যন্ড এন্টেরিক ডিজিজ্।
ডেঙ্গির গবেষণাতে কেন্দ্রীয় সংস্থাকে রাজ্য সরকার কোনওরকম সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন শান্তা দত্ত। তাঁর দাবি, “ডেঙ্গি, টাইফয়েড ও ম্যালেরিয়ার মত রোগ গুলি নিয়ে গবেষণার জন্য কেন্দ্রীয় সরকারের এই সংস্থাটি কলকাতাতেই রয়েছে, তবু আমাদের গবেষকদের হাত গুটিয়ে বসে থাকা ছাড়া কোনও উপায় নেই।” কিন্তু কেন? শান্তার বক্তব্য, “ডেঙ্গি নিয়ে বারবার রাজ্য স্বাস্থ্য দফতরে আমার দফতর চিঠি পাঠিয়েছে। রক্তের নমুনা সহ ডেঙ্গি প্রভাবিত জায়গা গুলির বিবরণ চেয়ে রাজ্য স্বাস্থ্য দফতরে একাধিক বার চিঠি পাঠান হযেছে। কিন্তু রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা কোনও সহযোগিতা করেননি”। শান্তার আক্ষেপ, “রাজ্য স্বাস্থ্য দফতরের এমন অসহযোগিতার কারণে ক্ষতি হচ্ছে রাজ্যের মানুষের। আর এখন থেকে ডেঙ্গির গবেষণা ঠিক মত না হলে এর থেকেও খারাপ হাল হতে পারে”! গবেষকদের এ হেন সাবধানবাণীতে কি প্রতিক্রিয়া রাজ্য স্বাস্থ্য দফতরের?
রাজ্য স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন সথপতি নির্দিষ্ট করে শান্তা দত্তের অভিযোগের উত্তর দিতে চাননি। তবে রাজ্য স্বাস্থ্য অধিকর্তার দাবি, “আমরা সব কেন্দ্রীয় সংস্থাকে রিপোর্ট পাঠিয়েছি। কেন্দ্রীয় সংস্থা যখন যেমন রিপোর্ট চেয়েছে।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news