Breaking News
Home / TRENDING / বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ বিজেপিতে

বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ বিজেপিতে

জয় ঘোষ: বামফ্রন্ট সরকারের প্রাক্তন পঞ্চায়েত প্রতিমন্ত্রী বঙ্কিম ঘোষ বিজেপিতে যোগ দিলেন। রবিবার কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহে বিজেপির দলীয় একটি বৈঠকে আনুষ্ঠিকভাবে বিজেপিতে যোগ দিলেন। তাঁর হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মন্ত্রীসভার গ্রন্থাগার দফতরের দায়িত্বে ছিলেন বঙ্কিম ঘোষ। পরে বুদ্ধদেব ভট্টাচার্যর মন্ত্রিসভাতেও সদস্য ছিলেন তিনি। সেই সময় পঞ্চায়েত প্রতিমন্ত্রী হন।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বঙ্কিম ঘোষ বিজেপি যোগদানের পর দলীয় সদস্য পদও নিয়েছেন। তাঁকে আনুষ্ঠিক ভাবে দলের সদস্য পদও তুলে দেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয় বর্গী। আগামী দিনে প্রবীণ এই মন্ত্রীকে বিজেপি সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে বলেও বিজেপি সূত্রে জানা গিয়েছে। নদীয়া জেলার চাকদহ থেকে নির্বাচিত বিধায়ক ছিলেন তিনি। এবারের লোকসভা ভোটে ওই কেন্দ্রে ২৯ হাজারেরও বেশি ভোটে ব্যবধান পেয়েছিল বিজেপি।

বিজেপিতে যোগ দেওয়ার পর বঙ্কিম ঘোষ বলেন, ” দীর্ঘদিন বামপন্থীভাব ধারায় সঙ্গে যুক্তছিলাম। কিন্তু সারা দেশ জুড়ে নরেন্দ্র মোদী যে ভবে কাজ করছে। সেটা দেখে আমি বিজেপিতে যোগদিলাম। মানুষের জন্য কাজ করতে চাই। সেটা বিজেপিতে সম্ভব”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *