Breaking News
Home / TRENDING / তৃণমূলের সঙ্গে বিচ্ছেদের চূড়ান্ত! মুকুল-সব্যসাচী বৈঠকে জোর জল্পনা

তৃণমূলের সঙ্গে বিচ্ছেদের চূড়ান্ত! মুকুল-সব্যসাচী বৈঠকে জোর জল্পনা

নিজস্ব সংবাদদাতা। তৃণমূলের সঙ্গে সম্পর্ক ভাঙা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা! রবিবার কাউন্সিলরদের সঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বৈঠকের পর রাতেই বিধাননগর সুইমিং ক্লাবে বৈঠকে বসলেন মুকুল-সব্যসাচী। সূত্রের খবর, রবিবার তৃণমূল ভবনে যখন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিধাননগরের ৩৬ জন কাউন্সিলর। ঠিক তখনই নিজের বিধাননগরের বাড়িতে বসে সব্যসাচী ফোন করেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়কে। তখন তিনি আবার ব্যস্ত ছিলেন কলকাতা আইসিসিআর প্রেক্ষাগৃহে দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে থাকার কারণে ঠিকভাবে সব্যসাচী-কৈলাস কথাবার্তা না হতে পারলেও, মুকুল রায়কে সব্যসাচী সঙ্গে কথা বলা নির্দেশ দেন তিনি। শীর্ষ নেতার নির্দেশ মতো রাতেই বিধাননগর সুইমিং ক্লাবে পৌঁছান মুকুল রায়। সেখানেই সব্যসাচী দত্তর সঙ্গে বৈঠকে বসেন তিনি। পরের সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরই মুকুল রায় জানান, বিজেপি নেতা নয়। দাদা ভাইয়ের সম্পর্কের জেরেই এই সংকটপূর্ণ পরিস্থিতিতে সব্যসাচীর পাশে দাঁড়াতে এসেছেন তিনি। সঙ্গে জানিয়ে দেন বিজেপিতে যোগদানের আবেদন এখনও সব্যসাচী করেননি। এখনও দল থেকে কোনও বার্তা পাননি এমনটাই জানিয়েছেন মেয়র সব্যসাচী দত্ত। তবে মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে যতক্ষণ তিনি মেয়র পদে আছেন, কাজ করে যাবেন বলে জানিয়েছেন। তৃণমূল সূত্রে খবর, সোমবার সকালেই তৃণমূল থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হতে পারেন রাজারহাট নিউটাউনের বিধায়ককে! আর তারপরেই সব্যসাচীর যাত্রা শুরু হতে পারে গেরুয়া শিবিরে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *