নিজস্ব প্রতিনিধি।
করোনাভাইরাস মোকাবিলায় ৮৪ হাজার কোটি টাকার কাগজের নোট জ্বালিয়ে দিচ্ছে চিন। এই নোটগুলির মাধ্যমে রোগ দেশে আরও বেশি করে ছড়িয়ে পড়ছিল বলে মনে করছে চিন সরকার (China Govt)। সেই জন্যই নোট নষ্ট করে রোগ বাগে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে। করোনাভাইরাস ছড়ায় অনেকটা সাধারণ ফ্লুয়ের মতোই। আক্রান্ত ব্যক্তি যখন নোট ধরে সেই নোট অন্য ব্যক্তিকে দিচ্ছেন তখন এই রোগের জীবানু চলে আসছে নোটে। যে ব্যক্তি নোট নিচ্ছেন তিনিও আক্রান্ত হচ্ছেন রোগে।
এই ভাবে সারা চিনে বেড়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা। সেই জন্যই হাসপাতাল, যানবাহন, বাজারে চলা সমস্ত নোট নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিনা সেন্ট্রাল ব্যাঙ্কের ব্রাঞ্চ গুয়ানঝোউ জানিয়েছে বাজারে চলা সমস্ত নোটই নষ্ট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পিপলস ব্যাঙ্ক অফ চায়নাও সব নোট ধ্বংস করার নির্দেশ দিয়েছে। সেন্ট্রাল ব্যাঙ্কের ডেপুটি গভর্ণর জানিয়েছেন ১৭ জানুয়ারির পর ৬০০ কোটি ইয়ানের নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। সেই নোটগুলি নিয়ে অবশ্য এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news