নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :
বলরামপুরে বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। ধৃতের নাম পাঞ্জাবি মাহাতো। বয়স প্রায় ৪৫ বছর। বলরামপুর থানার সুপুরডিহি গ্রামের নিচ বস্তির বাড়ি থেকে রবিবার বেলা সাড়ে দশ’টা নাগাদ তাকে সিআইডির একটি দল গ্রেফতার করে। মধ্য বয়স্ক ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন। ধৃত ওই ব্যক্তিকে এদিন দিন ভর জিজ্ঞাসাবাদ করে সিআইডির তদন্তকারী দল। সোমবার,তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। ধৃতের বাড়ি থেকে দুটো মোবাইল ফোন এবং দুটো সিম কার্ড উদ্ধার করে বাজেয়াপ্ত করে সিআইডি। সেগুলি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news