নিজস্ব প্রতিনিধি।
মাস্কের কালোবাজারি আটকাতে শহরজুড়ে ইবির তল্লাসি। রবিবার ছুটির দিনে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (Enforcement Branch) শ্যামবাজার মেডিকেল স্টোরে হানা দেয়। কলকাতা পুলিশের এমন পদক্ষেপে খুশি সাধারন মানুষ। তবে ব্যাবসায়ীরা জানাচ্ছেন বাইরে থেকেই বেশিদামে কিনতে হচ্ছে মাস্ক। প্রায় ৭০ থেকে ৮০ টাকা দিয়ে মাস্ক কিনতে হচ্ছে তাই বিক্রী করতে হচ্ছে বেশি দামে। ব্যাবসায়ীরা জানাচ্ছেন আগে পুলিশের উচিত পাইকারি বাজারে হানা দেওয়া। তাহলে সমস্যা মিটবে।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের আতঙ্কে আম জনতার মধ্যে মাস্ক (Mask) কেনার হুড়োহুড়ি পড়ে গিয়েছে। পরিস্থিতির সুযোগ নিয়ে সক্রিয় হয়েছে কালোবাজারিরা। তারা খোলা বাজারে অবৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি মাস্ক বিক্রির ব্যবসা শুরু করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মাস্ক কেনার ক্ষেত্রে সাধারণ মানুষকে সর্তক করেছেন। ফলস্বরূপ, শহর কলকাতায় মাস্কের কালোবাজারি রুখতে সক্রিয় হয়েছে ইবি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news