নিজস্ব প্রতিনিধি।
মুখ ঢেকেছে মহিলাদের অন্তর্বাসে।
নারী শরীরে গরুর কান, গরুর শিং, কপালে টিপ।
না।
উদ্ভট এই পংক্তি দুটো আকাশ থেকে টপকায়নি। বরং ছবি হয়ে শোভা পেয়েছে ফেসবুকে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সিংহভাগ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়। যতটা না রাজনৈতিক কারনে তার চেয়ে অনেক বেশি তাঁর বক্তব্যে অনেকে প্রায়শঃ খুঁজে পান ঘৃণাবাচক শব্দ (Hate Speech), আবার কখনও পান হাস্যরস (Comic)।
এবার অবশ্য মাত্রা ছাড়াল তাঁকে নিয়ে ট্রোল করার প্রবণতা। যুব তৃণমূলের এক নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) ছবি বিকৃত করে আপলোড করলেন ফেসবুকে।

একটি ছবিতে দেখা যাচ্ছে মহিলাদের নিম্নাঙ্গে পরার অন্তর্বাস (Panty) মাস্কের মত করে মুখে লাগিয়েছেন দিলীপ। আর একটি ছবিতে নারী শরীর, তার ওপর গোকর্ণ ও সিং সম্বলিত দিলীপ ঘোষের মুখ। গোদের ওপর বিষফোঁড়া কপালে একটি লাল টিপ।

প্রত্যাশিত ভাবেই এই ছবি দেখে ক্ষোভে ফেটে পড়েছে বিজেপির কর্মী সমর্থকরা। এমন কুরুচিকর কাজের নিন্দা উঠে আসছে নাগরিক সমাজ থেকেও। মনে করা হচ্ছে, কিছুদিন আগে করোনা প্রতিরোধ সম্পর্কে দিলীপ যা বলেছিলেন, তারই ফলস্বরুপ এমন কাণ্ড করেছেন হুগলির (Hooghly) শ্রীরামপুরের (Srirampore) যুব তৃণমূলের এক নেতা। সময় নষ্ট না করে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপির হুগলি জেলার নেতৃত্ব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news