Breaking News
Home / TRENDING / ফেসবুকে দিলীপ ঘোষের অশ্লীল ছবি : অভিযুক্ত তৃণমূলের কেউ নয়, দাবি জেলা সভাপতির

ফেসবুকে দিলীপ ঘোষের অশ্লীল ছবি : অভিযুক্ত তৃণমূলের কেউ নয়, দাবি জেলা সভাপতির

নিজস্ব প্রতিনিধি।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শেওড়াফুলি ফাঁড়িতে অভিযোগ দায়ের করে বিক্ষোভ বিজেপি কর্মীদের। তৃনমূল (TMC) জেলা সভাপতির দাবী অভিযুক্ত তৃনমূলের কেউ নয়।কেউ দোষ করলে সে দলের হলেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। করোনা ভাইরাসের সংক্রমন নিয়ে দিলীপ ঘোষের বক্তব্যকে ব্যাঙ্গ করে ফেসবুকে কিছু ছবি পোষ্ট করেন সেখ বসির। অত্যন্ত কুরুচিকর সেই ছবি গতকাল রাতেই শেওড়াফুলি কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম গায়েন শেয়ার করেন। ভাইরাল হতে বেশি সময় নেয়নি। বিজেপি শেওড়াফুলি নেতৃত্বের নজরে আসতেই তৃনমূলের বিরুদ্ধে অভিযোগের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজেপির অভিযোগ ফেসবুক প্রফাইল অনুযায়ী সেখ বসির তৃনমূলের সক্রিয় কর্মী বর্তমানে প্রয়াগের বাসিন্দা। তার পোস্ট করা দিলীপ ঘোষের কুরুচিকর ছবি শেয়ার করে ভাইরাল করেছে শেওড়াফুলির তৃনমূল কর্মী গৌতম গায়েন। রাজ্য সভাপতির সম্মানহানী করতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই কাজ করা হয়েছে। তৃনমূল জেলা সভাপতি দিলীপ যাদবের দাবি, “গৌতম গায়েন তৃনমূল কর্মী নন।যদি কেউ অন্যায় করে তার জন্য আইন আছে।আর দলের কেউ হলে তার জন্য দল ব্যবস্থা নেবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *