Breaking News
Home / TRENDING / মোদি সরকারের গাঁধীপুজোর সঙ্গী হতে মনোনয়ন সন্ত্রাসের পরে দিল্লি ছুটছেন মমতা

মোদি সরকারের গাঁধীপুজোর সঙ্গী হতে মনোনয়ন সন্ত্রাসের পরে দিল্লি ছুটছেন মমতা

নিজস্ব সংবাদদাতা:
৩ দিনের সফরে বিকেলে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাত্মা গাঁধী ১৫০তম জন্মবার্ষিকী ঘিরে জাতীয় কমিটির বৈঠকে যোগ দিতেই তাঁর এবারের রাজধানী সফর। বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সেই বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্রের খবর, রাজ্যের দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। মহাত্মা গাঁধীর জন্মবার্ষিকী উদযাপনের কর্মসূচি স্থির করতে ২০১৭ সালে গঠিত হয় জাতীয় কমিটি। সব রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিরা কমিটির সদস্য। গাঁধীর ১৫০ তম জন্মবার্ষিকী ঘিরে ২ অক্টোবর ২১৯ থেকে ২০২০পর্যন্ত দেশে ও বিদেশে মহাত্মার অহিংসার বাণী কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, সেই নিয়ে আলোচনা হবে বৈঠকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর মতো কট্টর বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীরা বৈঠকে থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। ১২ মে কর্নাটকে বিধানসভা ভোট। সেকারণে উপস্থিত থাকবেন না কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও। তবে বৈঠকে থাকবেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও সোনিয়া গাঁধী।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *