চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দেশীয় সংস্থা ভারত বায়োটেক করোনা ভাইরাসের (Cooronavirus) প্রতিষেধক তৈরির কাজ শুরু করে দিল। ঠিকমতো কাজ চললে আগামী জুলাই মাসের মধ্যেই প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল শুরু হবে তা সফল হলে সেপ্টেম্বরের মধ্যেই করোনার প্রতিষেধক এসে যাবে বাজারে। এই কাজের জন্য উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট এবং ভ্যাকসিন কোম্পানি ফ্লুজেন হাতে হাট মিলিয়েছে। ভারত বায়োটেক মহামারি সংক্রান্ত যে কোনও রোগের প্রতিষেধক আগেও বহুবার তৈরি করেছে।
বস্তুত এটাই এই সংস্থার স্পেশালিটি। এরা প্রতিষেধকের ব্যাপারে যখন এতটাই অভিজ্ঞ তখন দ্রুত এই কাজ বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন চিকিৎসকরা। নতুন এই প্রতিষেধকের নাম দেওয়া হয়েছে করোফ্লু। ভারত বায়োটেক ভ্যাকসিন তৈরি করবে, এর ট্রায়াল করবে তারপর প্রাথমিক পর্যায়ে ৩০০ কোটি ওষুধ তৈরি করবে সারা পৃথিবীকে দেওয়ার জন্য। করোফ্লু তৈরি হবে ফ্লুজেন এর মূল উপাদান এমটুএসআর দিয়ে যা প্রাথমিকভাবে ইঁদুরকে মারাত্মক এই অসুখ থেকে রক্ষা করে। মানুষের ক্ষেত্রে ভ্যাকসিন নিলে এই উপাদান করোনার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news