নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর:
চন্দ্রকোনায় স্ত্রীর মনোনয়ন জোর করে প্রত্যাহার করার প্রতিবাদে বিষ খেয়ে আত্মহত্যা করলেন বিজেপি প্রার্থীর স্বামী, অভিযুক্ত তৃণমূল। চন্দ্রকোণা থানার মানিককুণ্ডু গ্রামপঞ্চায়েতের বীরভানপুরের বাসিন্দা সুজিত রায় নামে ওই বিজেপি কর্মীর ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু ঘটে। বিজেপির দাবি, তৃণমূলের লোকজন বাড়িতে গিয়ে হুমকি দেয় এবং বাড়ি থেকে জোর করে তুলে এনে মনোনয়ন প্রত্যাহার করায়। এরপর বাড়িতে অশান্তি শুরু হয় স্বামী ও স্ত্রীর মধ্যে। তারপর বিষ খেয়ে আত্মঘাতী হন বিজেপি প্রার্থীর স্বামী সুজিত রায়। শুক্রবার মৃত্যু হয় তাঁর। বিজেপির জেলা সম্পাদক সুশান্ত মণ্ডল জানান, “তৃণমূল নেতা অশোক ঘোষের নেতৃত্বে অামাদের বিজেপি প্রার্থীদের ভয় দেখান ও হুমকি দেওয়া হয়। গতকাল অশোকবাবুর ছেলে ভিলেজ পুলিশ উজ্বল ঘোষ বিজেপি প্রার্থীকে বাড়ি থেকে তুলে এনে মনোনয়ন প্রত্যাহার করায়। কারণ ভিলেজ পুলিশের স্ত্রী শর্মিষ্ঠা ঘোষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার জন্য এই কাণ্ড ঘটায়। এরপর বাড়িতে চরম অশান্তির সৃষ্টি হয়। তারপর বিজেপি প্রার্থীর স্বামী সুজিত রায় বিষ খান। অামরা দলের পক্ষ থেকে প্রার্থী ও তাঁর ছেলের সাথে যোগাযোগ করতে পারিনি। কারণ বাড়ি ঘিরে রেখেছে তৃণমূলের দুষ্কৃতীরা। সুশান্তবাবু আরও জানান, বিডিও ও থানায় অভিযোগ জানিয়েছি। দলের পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছি দোষীদের শাস্তির দাবিতে। সুজিতবাবুর দাদা জানান, “এমনিতেই ভাই ও ভাই এর স্ত্রীর সাথে অশান্তি হত। পারিবারিক সমস্যার কারণে তার ওপর বিজেপিতে দাঁড়ানো নিয়েও অশান্তি হয়েছে। তৃণমূল অবশ্য এই ঘটনা অস্বীকার করেছে। তৃণমূলের দাবি, ”অামরা সব দলকেই মনোনয়ন দিতে দিয়েছি। কোন গণ্ডগোল হয়নি। কে প্রার্থী থাকবে কে তুলবে তাদের ব্যক্তিগত বিষয়। পারিবারিক অশান্তির ঘটনাকে জড়িয়ে ভোটের অাগে মাইলেজ পেতে চাইছে বিজেপি।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news