নীল বণিক :
আরএসএসের রাজ্য সদর দফতর ঘেরাও করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার ১২। শুক্রবার নকশালপন্থী সংগঠন নারী চেতনা মঞ্চ ও ইউএসডিএফের সদস্যরা প্রথমে হেঁদুয়া পার্কের সামনে জড় হন। তারপর সেখান থেকে সংঘের অফিস ঘেরাও করার জন্য জনা তিরিশেক নকশালপন্থী যুবক-যুবতী রওনা দেন। কিন্তু হেঁদুয়া মোড় পার হতেই পু্লিশ তাঁদের পথ আটকায়। নকশালপন্থীদের পুলিশ অনুরোধ করে সংঘের অফিসের দিকে না যেতে। পু্লিশের কথা না শুনেই কয়েকজন নারী চেতনা মঞ্চের কর্মী আরএসএস অফিসের দিকে যাওয়ার চেষ্টা করেন। তারপরেই পুলিশ দুই নকশালপন্থী সংগঠনের ১২জন কর্মীকে গ্রেফতার করেন। পুলিশ তাঁদের লালবাজারের সেন্ট্রাল লকআপে নিয়ে যায়। পরে অবশ্য লালবাজার থেকে ধৃতদের জামিনে মুক্তি দেয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news