Breaking News
Home / TRENDING / রাজ্য ছট পুজোতেও ছুটি দিল ২দিন

রাজ্য ছট পুজোতেও ছুটি দিল ২দিন

ওয়েব ডেস্ক:

দুর্গাপুজো থেকে শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের পার্বণের ছুটি বা ছুটির পার্বণ। এবার তাতে যোগ হল ছট পুজোর ছুটি। কার্যত ২দিন ছুটি ঘোষণা করল সরকার। অবশ্য গত বছর  ছটপুজোতেও ছুটি ছিল রাজ্য সরকারি কর্মচারীদের। তবে ২০১১থেকে চালু হওয়া ছট পুজোর ছুটির দিন সংখ্যা ছিল এক। আগামীকাল ১৩ নভেম্বর মঙ্গলবার সেই ছুটির দিন। রাজ্য সরকারের অধীন সমস্ত কর্মচারীই এই ছুটি পাবেন। কিন্তু এই সঙ্গে যোগ হল বাড়তি একদিন (১৪ নভেম্বর)। অবশ্য সকলের জন্য নয়, যাঁরা ছট পুজো করবেন আগামীকাল তাঁরা পাবেন এই ছুটি।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে পার্বণের পাল্লায় পড়ে সাকুল্যে দুসপ্তাহও খোলা ছিল না রাজ্য সরকারি অফিস। নভেম্বর মাসে ছিল কালীপুজোর ছুটি। এবার ছট পুজোতে পর পর দুদিন দপ্তরে উপস্থিত থাকবেন না বহু কর্মচারী। বলা বাহুল্য, ছুটি বিষয়ে উদার মমতা বন্দ্যোপাধ্যয়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *