Breaking News
Home / TRENDING / এক মাসের ছেলেকে নিয়ে শেষ মুহুর্তে বাড়ি বাড়ি প্রচার চালাছেন ঘাটালের মধুমিতা

এক মাসের ছেলেকে নিয়ে শেষ মুহুর্তে বাড়ি বাড়ি প্রচার চালাছেন ঘাটালের মধুমিতা

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর:

এক মাসের ছেলেকে নিয়ে শেষ মুহুর্তের বাড়ি বাড়ি প্রচার চালাছেন ঘাটালের মধুমিতা রায়। মধুমিতা দেবী ছেলেকে কোলে নিয়ে কষ্ট করে ভোট প্রচারের অন্তিম লগ্নে প্রচার ও জনসংযোগের এতটুকু ফাঁক রাখছেন না। ঘাটালের শীতলপুর গ্রামে ১৭৯ নং বুথে প্রতিদ্বন্দ্বিতা করছেন মধুমিতা রায়। প্রচারে বিরোধী দল না থাকলেও এতটুকু খামতি রাখতে চাইছে না তিনি। বাড়ি বাড়ি গিয়ে মমতা ব্যানার্জীর উন্নয়নে জন্য ভোট ভিক্ষে করছেন। গ্রামবাসীরা অাশীর্বাদ করছেন। মিছিলেও পা মেলাছেন এক মাসের কোলের বাচ্চাকে নিয়ে। মধুমিতা দেবী বলেন, ৬ দিনের বাচ্চাকে নিয়ে নমিনেশন করে প্রচারে নেমেছি। কষ্ট হছে তবুও হাল ছাড়িনি। মমতা ব্যানার্জী উন্নয়ন করেছেন এবং উন্নয়ন হয়েছে অামাদের এলাকায় সেই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে মানুষের কাছে ভোট ভিক্ষা চাইছি। মানুষ জেতাবে অামাকে। তার সাথে স্বামী অাশীস রায়ও সহযোগিতা করছেন বলে জানান। অারও জানান ব্লক সভাপতি দিলীপ মাঝি সমস্ত দিক থেকে সহযোগিতা করছেন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *