Breaking News
Home / TRENDING / বিজেপির পার্টি অফিসে আগুন, অভিযুক্ত তৃণমূল

বিজেপির পার্টি অফিসে আগুন, অভিযুক্ত তৃণমূল

রামপুরহাট:

বীরভূমে সন্ত্রাস চলছেই। শুক্রবার গভীর রাতে আগুনে ভস্মীভূত হল বিজেপির দলীয় কার্যালয়। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার পাখুরিয়া গ্রামে। জানা গিয়েছে, ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের দক্ষিণগ্রাম গ্রামপঞ্চায়েতের পাখুরিয়া গ্রামের মাঝে বিজেপির একটি দলীয় কার্যালয় ছিল। ওই পার্টি অফিসে ভোটের প্রয়োজনীয় কাগজপত্র, দলীয় পতাকা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শা’র ছবি ছিল। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ওই পার্টি অফিস থেকেই পঞ্চায়েত নির্বাচনের কাজ চলছিল। অভিযোগ বেশ কিছু দিন থেকেই দক্ষিণগ্রাম গ্রামপঞ্চায়েতে বিজেপি কর্মী সমর্থকদের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ। এনিয়ে তৃণমূলের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ করা হয়েছে মল্লারপুর থানায়। বিজেপির সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায় বলেন, “প্রথমে শাসক দলের দুষ্কৃতীরা আমাদের মনোনয়ন জমা দেতে বাধার সৃষ্টি করেছিল। আমরা প্রতিরোধ গড়ে তোলায় ওরা পিছু হঠে। এখন আমাদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দিচ্ছিল। ওদের হুমকিকে গুরুত্ব না দেওয়ায় দলীয় অফিসে আগুন ধরাল। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে নামব”। বিজেপির জেলা অবজারভার সমীরণ সাহা বলেন, “শাসক দল মানুষের কাছ থেকে দূরে সরে গিয়েছে। তাই এখন তারা বোমা, গুলিকে ভরসা করে নির্বাচনে জিততে চাইছে। তবে আমরা মানুষের কাছে যাব। মানুষের রায় নিয়ে নির্বাচনে লরব”। ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের সভাপতি ধীরেন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেন, “এই কাজ আমরা করতে পারেনি। কারণ আমরা নিজের ক্ষতি নিজে করব না”।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *