Breaking News
Home / TRENDING / নদীয়ায় পদ্ম ফুটবেই, বলছে তৃণমূলেরই অন্দরমহল

নদীয়ায় পদ্ম ফুটবেই, বলছে তৃণমূলেরই অন্দরমহল

নদীয়া:

হাজার চেষ্টা করেও নদীয়ায় পদ্ম ফোটা আটকান যাবে না। তৃণমূলের ঘরেই এই কথা স্বীকার করছেন উজ্বল বিশ্বাস ও গৌরীশঙ্কর দত্তরা। অবশ্য প্রকাশ্যে নয়। অন্দরমহলে।কৃষ্ণনগর ২ এ ধুবুলিয়া, মায়াবল, সোনাডাঙাতে বিজেপি ভাল ফল করবে বলে একপ্রকার মেনেই নিয়েছেন নদীয়া জেলা তৃণমূল। দলীয় সূত্রের খবর নাঁকাশিপাড়া থানা এলাকাতে বিজেপি ভালো ফল করবে। তাছাড়াও তেহট্ট ব্লকেও কয়েকটি গ্রাম সভার আসনে বিজেপি ভালো ফল করতে পারে বলে তৃণমূল জেলা নেতৃত্বের আশঙ্কা। মোটের উপর গোটা কৃষ্ণনগর লোকসভায় বিজেপি ভাল ফল করতে চলেছে বলে ধরে নেওয়া যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক শাসক দলের এক বিধায়ক বলেন, বিগত কয়েক বছর ধরে নাঁকাশিপাড়া এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছ, ফলে হিন্দু ভোটের বেশির ভাগ অংশ গেরুয়া শিবিরের দিকে ঝুঁকেছে। দলীয় ভাবমূর্তি উদ্ধার করা না গেলে ২০১৯-এ কৃষ্ণনগর লোকসভায় শাসক দলের কপালে যে দুর্ভোগ আছে সে বিষয়টা সকলের সামনে স্পষ্ট।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *