Breaking News
Home / TRENDING / উৎসবেও দুর্ঘটনার বিরাম নেই, ভাইফোঁটায় ভাইকে হেলমেট দিলেন দিদি

উৎসবেও দুর্ঘটনার বিরাম নেই, ভাইফোঁটায় ভাইকে হেলমেট দিলেন দিদি

নিজস্ব সংবাদদাতা:

বারুইপুর: প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গায় পথ দুর্ঘটনা ঘটে চলেছে। উৎসব, পার্বণে তা আরও বেড়ে যায়। আর অধিকাংশ দুর্ঘটনায় নিহত বা আহত হন বাইক আরোহীরা। মাথায় হেলমেট না থাকার কারণেই মৃত্যুর সম্মুখীন হন তারা। যা চিন্তায় ফেলেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও। সেই কারণে গত দু বছর ধরে রাজ্য জুড়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচী পালিত হয়ে চলেছে রাজ্যের সমস্ত থানার উদ্যোগে। আর সেই কথা মাথায় রেখে ভাইয়ের মঙ্গল কামনায় ভাইফোঁটায় উপহার হিসেবে ভাইকে হেলমেট দিলেন দিদি। হেলমেট পেয়ে খুশি ভাইও। বাইক চালালে হেলমেট পড়তে কখনও ভুলবেন না বলে কথা দিল ভাইও।

দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার কল্যাণপুরের বাসিন্দা স্থানীয় রাসমণি বালিকা বিদ্যালয়ের ইংরেজির শিক্ষিকা তন্দ্রানিতা মণ্ডল নস্কর এবারের ভাইফোঁটায় ভাই শান্তনু নস্করকে একটি হেলমেট উপহার দেন।ভাই যাতে নিরাপদে থাকে এবং আজীবন যাতে ভাই বোনের এই সম্প্রীতির উৎসব সকলে মিলে পালন করতে পারেন সেই ভেবেই এবার ভাইফোঁটায় ভাইকে হেলমেট উপহার দেওয়ার কথা মাথায় আসে তন্দ্রানিতার। দিদির এই অভিনব নতুন উপহার পেয়ে খুশি ভাই শান্তনুও। বলা বাহুল্য, এই সচেতনতা সকল দিদি ও ভাইয়ের মধ্যে ছড়ালে বাইক দুর্ঘটনা অনেকটাই কমে যাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *