Breaking News
Home / TRENDING / ৩০ অক্টোবরের বিধানসভা উপনির্বাচনে রোড মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী

৩০ অক্টোবরের বিধানসভা উপনির্বাচনে রোড মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আগামী ৩০ অক্টোবর পশ্চিমবঙ্গের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আর সেই উপনির্বাচনে থাকবে ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দিনহাটা, শান্তিপুর, খড়দহ এবং গোসাবায় উপভোট হবে। উপনির্বাচনে ইভিএম এবং ভিভিপ্যাট পরীক্ষার কাজ শেষ করে সংশ্লিষ্ট বিধানসভায়। সচিত্র পরিচয় পত্র নিয়ে বুথে যেতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেখানকার ভোটারদের। নির্বাচন কমিশন ইতিমধ্যেই সেইসব বিধানসভা কেন্দ্র গুলিতে ভোটগ্রহণের সব রকমের প্রস্তুতি সেরে নিয়েছে।

কমিশনের বিধি অনুসারে ৫০ শতাংশ বুথ থেকে ওয়েব কাস্টিং করা হবে। সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত। সমস্ত বুথে যাতে বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন থাকে এবং কোভিড বিধি অনুসারে ভোটগ্রহণ করা হয় তা দেখে নেওয়া হবে। উল্লেখ্য ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে আট কম্পানি থাকবে সিআরপিএফ জাওয়ান। ৯ কোম্পানি থাকবে বিএসএফের জওয়ানরা এসএসবি থাকবে ৫ কোম্পানি এবং সিআইএসএফ থাকবে ৫ কোম্পানি। এলাকার ভোটারদের মনোবল বাড়াতে রোড মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। একইসঙ্গে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ কেন্দ্রের কুইক রেসপন্স টিম। মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে একই সঙ্গে ত্রিস্তরীয় নিরাপত্তাব্যবস্থাও নির্বাচন কমিশন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *