নীল বণিক :
ভাঙড়ের ঘটনায় চটে লাল নির্বাচন কমিশন। নির্বাচনের সময় রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে শুক্রবার বিকেলে রাজ্য পুলিশের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার। রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মাকে কড়া হাতে দুষ্কৃতীদের দমন করার কথা জানিয়েছিলেন অমরেন্দ্র কুমার সিংহ। কিন্তু বৈঠক শেষ হতেই ভাঙড়ে ফের খুন হলেন বিরোধী দলের সদস্য। আর তাতেই রাজ্য পুলিশের উপর চটেছেন রাজ্য নির্বাচন কমিশন। জানা গিয়েছে ভাঙড়ের ঘটনা নিয়ে দক্ষিণচব্বিশ পরগনার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে নির্বাচন কমিশন। পুরো ঘটনার বিস্তারিত জানতে চায় কমিশান। মনে করা হচ্ছে দক্ষিণচব্বিশ পরগনা পুলিশের ওপর ভরসা না রেখে কমিশন নিজেই পদক্ষেপ গ্রহণ করতে পারে
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news