নিজস্ব প্রতিনিধি :
গোপীবল্লভ পূরে আজ মূকূল রায় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, ময়দানে থাকুন, লড়াই করুণ। পঞ্চায়েত
ও লোকসভা ভোটের পর আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ না করাতে না পারলে আমার নামে কুকুর পুষবেন , – ঝাড়গ্রামের গোপিবল্লভপুর ব্লকের সাতমা তে দলীয় পার্থীর সমর্থনে জণসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই তৃনমুলকে
আক্রমণ করলেন মুকুল রায়।তিনি বলেন, আমরা রাজ্য থেকে চোর তাড়াতে চাইলাম ,কিন্তু বাংলায় এল ডাকাত। তৃণমূলের
ভয় সিপিএম ও কংগ্রেসকে নয়, ভয় বিজেপিকে। মমতার যত রাগ এখন আমার উপর, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে গদ্দার বলছেন। তিনিও কংগ্রেসের খেয়ে পরে চারবার সাংসদ, একবার মন্ত্রী হয়েছেন , তাহলে কংগ্রেস ছাড়লেন কেন? সেদিন কি আপনি গদ্দার ছিলেন না। সব জায়গায় বলছে মুকুল রায় চোর। আমি জোর গলায় বলছি অমার বিরুদ্ধে অস্বচ্ছতা প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব। আমি যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অস্বচ্ছতা প্রমাণ করতে পারি, তাহলে তাকেও মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে । এখন অভিযোগ করা হচ্ছে আমার পরিবারের বিরুদ্ধে। আর উনার পরিবার? আমার পরিবারের বিরুদ্ধে অস্বচ্ছতার যে
কোন তদন্তে যেতে রাজি আছি। উনি নাকি ছবি এঁকে পার্টি চালায়। মুখ্যমন্ত্রীর আঁকা ১ কোটি ৭৩ লক্ষ টাকার আঁকা ছবি কোথায় গেল? মমতা বন্দ্যোপাধ্যায় এখন ছবি আঁকেন না, আর ১ কোটি ৭৩ লক্ষ টাকায় ছবি বিক্রি হয় না। এখন সুদীপ্ত সেন জেলে, তাই ছবি কেনা- বেচারও লোক নেই। জঙ্গলমহলে পুলিস-প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। পুলিশ আধিকারিক দের তিনি বলেন ,মুখ্যমন্ত্রীর মেয়াদ ২ বছর। কিন্তু আপন দের ২০ বছর চাকরি করতে হবে, এটা মনে রাখবেন। বিজেপির কোন নেতাকে ধরে ম্যানেজ করবেন, তা ঠিক করে রাখুন। নাহলে আগামী দিনে এসপি থাকতে পারবেন না। উনি বলছেন, বাংলায় প্রচুর উন্নয়ন হয়েছে। নয়াগ্রামে কি হয়েছে তা আমি ভালো করে জানি। নয়াগ্রামে একটা ছেলের চাকরি
হয় নি । শুধুমাত্র বিধায়ক দুলাল মুর্মুর পরিবারের লোকজন চাকরি পেয়েছে। উনার ৭ মন্ত্রী সারদা, রোজভ্যালিতে যুক্ত রয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চিটফান্ড খুলেছিলেন, এখন মাঝরাতে ঘুম থেকে লাফিয়েপলাফিয়ে ওঠেন, এই বুঝি তাঁর বাড়িতে সিবিআই এল। জঙ্গলমহলে ছত্রধর মাহাতর সহযোগিতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা দখল করেছিল। সেই ছত্রধর মাহাত এখন জেলে। উনি কাজের সময় ব্যবহার করে তারপর ছুঁড়ে ফেলে দেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news