Breaking News
Home / TRENDING / ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

কৌশভ সান্যাল:
গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে মানকুণ্ডুর বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র স্বপন নীল রবিকর (২৪) প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে। সহপাঠীদের বক্তব্যে জানা গেছে, ছাত্রটি মানসিক অবসাদে ভুগছিল। মঙ্গলবার তাঁকে হোস্টেলের ভেতর গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে ভদ্রেশ্বর থানার পুলিশ। মৃত ছাত্রটির বাড়ি বিহারের ভাগলপুর জেলার আদম থানা এলাকায়।
কি কারণে ছাত্রটি আত্মঘাতী হয়েছে তা স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও যাবতীয় তদন্তের পর বলা যাবে মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা নাকি খুন। তবে ছাত্রটির বাবা জ্যোতি সিং রবিকর দাবি জানিয়েছেন, তাঁর ছেলে এই কাজ করতে পারে না। সে মানসিক অবসাদেও ভুগছিল না। তাঁকে খুন করা হয়েছে বলেই মনে করছে তাঁর পরিবারের লোকেরা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *