নিজস্ব সংবাদদাতা:
একদিকে যেমন বিচ্ছিন্ন অশান্তি চলছে কোথাও কোথাও অন্য দিকে তেমনি উৎসাহী ভোটারদের লম্বা লাইনও দেখা যাচ্ছে রাজ্যের কোচবিহার ও আলিপুরদুয়ার কেন্দ্রের বিভিন্ন বুথে। যা সকাল ৭ টা থেকেই চোখে পড়ে এদিন। কমিশন সূত্রে খবর, দুপুর ১ টা অবধি কোচবিহারে ভোট পড়েছে ৫৫.৪৪%। অন্য দিকে আলিপুরদুয়ার ভোট পড়েছে ৫৬. ৪৫%। সময় যত গড়াচ্ছে ভোট পড়ার মাত্রা তত বাড়ছে বলে জানা গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে।
সাধারণ ভোটারের পাশাপাশি এদিন সকাল সকাল নিজেদের ভোট দেন বিভিন্ন দলের প্রার্থীরাও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news