ওয়েব ডেস্ক
“ভোটদান করা আমাদের কর্তব্য, সকল নাগরিকের নিজের ভোটাধিকার প্রয়োগ করা উচিত”, নাগপুরে ভোট দিয়ে এই মন্তব্য করলেন আরএসএস নেতা মোহন ভাগবত। তিনি বলেন, ‘নোটা’য় ভোট দেওয়ার পরিবর্তে কোনও প্রার্থীকে ভোট দেওয়া উচিত।
প্রসঙ্গত, নাগপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীক নীতিন গড়কড়ি। এদিন মোহন ভাগবতের সঙ্গে ভোটদান করতে আসেন আরএসএস সভাপতি ভাইয়াজী জোশী। তিনিও দেশবাসীকে সোৎসাহে ভোটদান করতে আহ্বান করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news