নিজস্ব সংবাদদাতা:
রাজ্যে চতুর্থ দফায় ৮ কেন্দ্রে ভোট শুরু হতেই খবর আসছে বিক্ষিপ্ত অশান্তির। বীরভূমের ইলামবাজারের সাতটি বুথে বিজেপি এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বোলপুরের একাধিক বুথে ইভিএম মেশিন খারাপ থাকায় ভোটারদের মধ্যে ক্ষোভ। অন্য দিকে দুবরাজপুরে বাইক থেকে নামিয়ে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার শাসকদলের।
এর মধ্যে কৃষ্ণনগরে শাসকদলের বিরুদ্ধে একাধিক বুথ দখলের অভিযোগ তোলা হয়েছে। সেখানে বেশ কয়েকটি জায়গায় কেন্দ্রীয় না থাকায় বিক্ষোভে সরব হয়েছেন বিরোধীরা।
পাশাপাশি রণক্ষেত্র হয়ে ওঠে জেমুয়া। শাসক-জনতা সংঘর্ষে ব্যাপক লাঠিচার্জ পুলিশের। অন্যদিকে বীরভূমের একাধিক বুথের সামনে জটলা। ১০০ মিটারের মধ্যে তৃণমূলের বুথ থাকার অভিযোগ। পরে তা সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী। বহরমপুরের সরুলিয়ার ২৩১ বুথে শেষ খবর পাওয়া অবধি ভোট শুরু করা যায়নি৷ পাশাপাশি ২২১ ও ২২২ নং বুথে ইভিএম খারাপ থাকায় সেখানেও ভোটগ্রহণ পর্ব থমকে যায়৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news