নিজস্ব সংবাদদাতা:
দুর্গাপুরে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ। দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা বিদ্যাপিঠে স্থানীয়দের বিক্ষোভ থামাতে লাঠিচার্জ করল পুলিশ। এখানকার ২২৫-২২৯ নং বুথে ভোট দিতে এসে কেন্দ্রীয় বাহিনীর দাবি তোলে গ্রামবাসীরা। তারা জানিয়ে দেয়, কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট দেবেন না। এর মধ্যে সেখানে স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি উপস্থিত হলে তাঁকে ঘিরে উত্তেজনা চরমে ওঠে। শুরু হয় সংঘর্ষ। পুলিশ বিক্ষোভ থামাতে ব্যাপক লাঠিচার্জ করে।
সব মিলিয়ে এই বুথে ভোটগ্রহণ শুরুই করা যায়নি এখনও অবধি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news