নিজস্ব সংবাদদাতা:
এবারের বর্ধমানের কেতুগ্রামে শাসকের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলল বিরোধীরা। অভিযোগ ওঠে ওই বুথের প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধেও। অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল কমিশন।
প্রসঙ্গত, আজ রাজ্যের ৮টি আসনে ভোট শুরু হয়ে সকাল ৭ টায়। কেন্দ্রগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, আসানসোল, বর্ধমান-দুর্গাপুর, বর্ধমান পূর্ব, বীরভূম ও বোলপুর। সকাল থেকে ভোটকেন্দ্রগুলিতে উৎসাহী ভোটারদের ভিড় দেখে গিয়েছে। এদিকে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news